Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশি প্রেমিকের টানে সীমান্ত পেরতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়লেন যুবতী

বাংলাদেশি প্রেমিকের টানে সীমান্ত পেরতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়লেন যুবতী
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হবিবপুর: প্রেমের টান মানে না কোনও বাধা! এই কথাই সত্যি হল এক যুবতীর ক্ষেত্রে। বাংলাদেশে প্রেমিক। যে কোনওভাবে তার কাছে পৌঁছতেই হবে। তাই ভয়ডর বাদ দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার প্ল্যান করেছিলেন এক ভারতীয় যুবতী। কিন্তু ধরা পড়ে গেলেন বাংলাদেশে সীমান্তরক্ষীর হাতে। বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুরের যুবতী আপাতত বিজিবির হেফাজতে। বুধবার দক্ষিণ দিনাজপুরের নাহিরকুরি সীমান্ত পেরতে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েন তিনি। বিজিপি এরপর বিএসএফের সঙ্গে  যোগাযোগ করে। দু’পক্ষের ফ্ল্যাগ মিটিং চলছে। সূত্রের খবর, রাতে বামনগোলা ব্লকের কোনও এক সীমান্ত দিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হবে যুবতীকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরে বাংলাদেশের মাসুদ নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ভারতের ২১ বছরের ওই যুবতীর। বেশ কিছুদিন আগে মাসুদ ভারতে এসে প্রেমিকার বাড়িতেও যায়। এরপর হঠাৎ যুবতীর এমন সিদ্ধান্তে স্তম্ভিত এলাকাবাসী। যুবতীর মা ললিতা সরকার জানান, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয় মেয়ে। আজকে খবর পেলাম সীমান্ত পেরতে গিয়ে ধরা পড়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ