Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬

যুবকের দেহ উদ্ধার, অসমে ধৃত মহিলা সহ ৪

পরকীয়ার জের! ৩১ বছরের এক যুবককে খুন করে মুণ্ড কেটে দেওয়ার ঘটনা অসমের জোরহাটে। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত মহিলা ও তাঁর স্বামী সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যুবকের দেহ উদ্ধার, অসমে ধৃত মহিলা সহ ৪
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: পরকীয়ার জের! ৩১ বছরের এক যুবককে খুন করে মুণ্ড কেটে দেওয়ার ঘটনা অসমের জোরহাটে। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত মহিলা ও তাঁর স্বামী সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতের নাম অনিল রাজগড়। গত ১২ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে ডায়েরিও করা হয়। তদন্ত শুরু করে পুলিশ। ভোগদোই নদীর কাছে অনিলের ধড় উদ্ধার হয়। সেটি নদীতে ফেলে দেওয়া হয়েছিল। পরে কিছুদূরে একটি প্লাস্টিক ব্যাগের ভিতর অনিলের কাটা মুণ্ড উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, প্রথমে ব্লেড দিয়ে অনিলের গলার নলি কেটে দেওয়া হয়। পরে প্রমাণ লোপাটের জন্য ধড় থেকে মুণ্ড আলাদা করে দেওয়া হয়। এই ঘটনায় কপিল কর্মকার (৩২), তাঁর স্ত্রী অনিমা, কপিলের ভাই সঞ্জিত এবং এক বন্ধু মহেশ রাজগড়কে গ্রেপ্তার করা হয়েছে। জেরায় জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে অনিলের সঙ্গে অনিমার সম্পর্ক চলছে। ৭ সেপ্টেম্বর অনিলকে একটি চা-বাগানে ডেকে পাঠায় অনিমা। অনিল সেখানে পৌঁছতেই অনিমা ব্লেড দিয়ে তাঁর নলি কেটে দেয়। পরে স্বামী, দেওর ও বন্ধুর সাহায্য নিয়ে করাত দিয়ে অনিলের মুণ্ড আলাদা করা হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ