Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবতীর অশ্লীল ছবি ভাইরাল, দিল্লি থেকে গ্রেপ্তার পলাতক অভিযুক্ত

এক যুবতীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে দিল্লি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে

যুবতীর অশ্লীল ছবি ভাইরাল, দিল্লি থেকে গ্রেপ্তার পলাতক অভিযুক্ত
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক যুবতীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে দিল্লি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সুজাউদ্দিন মোল্লা (৩০)। বাড়ি আমডাঙায়। আজ, মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, সুজাউদ্দিনের সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। ২০২৪ সালের মাঝামাঝি সেই সম্পর্কের অবনতি হয়। সেই সময় ওই যুবতীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সুজাউদ্দিন। সেই ছবি ভাইরালও হয়। এরপর আগস্ট মাসে যুবতী আমডাঙা থানায় সুজাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারপর থেকেই পলাতক ছিল সে। মোবাইল ফোনের টাওয়ার ট্র্যাক করতে গিয়ে পুলিস দেখে, কখনও সে মধ্যপ্রদেশে, কখনও দিল্লিতে রয়েছে। ঘনঘন মোবাইলের নম্বর পরিবর্তন করায় সুজাউদ্দিনকে গ্রেপ্তার করতে বেগ পেতে হয় পুলিসকে। সম্প্রতি, দিল্লিতে আত্মগোপনের কথা জানতে পারে পুলিস। শনিবার দিল্লির গান্ধীনগর এলাকা থেকে সুজাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। দু’দিনের ট্রানজিট রিমান্ডে সোমবার ধৃতকে নিয়ে আসা হয়েছে আমডাঙা থানায়। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ