Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

তরুণী বিজেপি কর্মীর শ্লীলতাহানি প্রতিবাদীদের মারধর মদ্যপ যুবকের

বরানগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির এক তরুণী কর্মীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল।

তরুণী বিজেপি কর্মীর শ্লীলতাহানি প্রতিবাদীদের মারধর মদ্যপ যুবকের
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বরানগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির এক তরুণী কর্মীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল। শুক্রবার রাত ৯টা নাগাদ তিনি যখন নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে স্থানীয় এক মহিলার সঙ্গে কথা বলছিলেন, তখন আচমকা পিছন থেকে তাঁকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে এক মদ্যপ যুবক। তাঁকে আক্রান্ত হতে দেখে প্রতিবেশী কয়েকজন যুবক এগিয়ে গেলে তাঁদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত ওই মদ্যপ যুবক ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় চার জন জখম হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম জগদীশ সিং। ওই এলাকাতেই থাকে সে। তার সঙ্গে ছিল আরও কয়েকজন। শনিবার বরানগর থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। তার ভিত্তিতে পুলিশ শুভঙ্কর দত্ত নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজ চলছে। 

Advertisement

অভিযোগকারিণীর দাবি, তাঁকে যখন শ্লীলতাহানির চেষ্টা করা হচ্ছিল, তখন কিছুটা দূরে দাঁড়িয়ে তা লক্ষ্য করছিল জগদীশের বন্ধু শিবা হেলা। কয়েকজন যুবক তরুণীর চিৎকারে এগিয়ে এলে শিবা পাশের হরিজন বস্তি থেকে কয়েকজনকে ডেকে এনে প্রতিবাদকারীদের উপর চড়াও হয়। বাঁশ, রড, ব্যাট নিয়ে তারা এলোপাথাড়ি মারধর করে ওই যুবকদের। তাতে চার জন আহত হয়েছেন। তিন জনের মাথা ফাটিয়ে দেওয়া হয়। বরানগর স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে  কামারহাটি সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আক্রান্ত শুভজিৎ কর্মকার বলেন,  ‘হামলাকারীরা দলে ২০-২৫ জন ছিল। দিনের পর দিন এলাকায় অপরাধ করে চলেছে ওরা।’ বরানগরের বিধায়ক সজল ঘোষ বলেন, ‘ওরা যেন মাথায় রাখে, রাজ্যে এখন বিজেপির সরকার। পুলিশকে বলেছি, দ্রুত অভিযুক্তদের চিহ্নিত এবং গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা 
করতে হবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ