Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘নিজেকে কাউন্সিলার ভাবছেন! চলবে না এসব’, কড়া বার্তা শমীকের

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলের নেতা-কর্মীদের সতর্ক করেছেন, কাউন্সিলার ভাবা চলবে না। বিস্তারিত পড়ুন।

‘নিজেকে কাউন্সিলার ভাবছেন! চলবে না এসব’, কড়া বার্তা শমীকের
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এখনই অনেকে নিজেকে কাউন্সিলার ভেবে বসছেন, দল এরকম আচরণ বরদাস্ত করবে না। সংযত থাকুন। বুধবার বিজেপির রাজ্য অফিস মুরলীধর সেন লেনে উত্তর কলকাতা জেলা কমিটির বৈঠকে দলীয় নেতা-কর্মীদের কড়া ভাষায় সতর্ক করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ, নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতা জেলা কমিটির অধিকাংশ সদস্য, নারায়ণ চট্টোপাধ্যায় প্রমুখ।

Advertisement

বৈঠক সূত্রে জানা গিয়েছে, স্থানীয়স্তরের কিছু নেতা-কর্মীর আচরণ নিয়ে রিপোর্ট জমা পড়ছে দলের কাছে। মূলত সেই অংশকেই এদিন বার্তা দিয়েছেন রাজ্য সভাপতি। নেতা-কর্মীদের একাংশকে সতর্ক করে বলেছেন, পদ পাওয়া মানে কাউন্সিলার হয়ে যাওয়া নয়। অনেকে নিজেকে পুরভোটের আগেই কাউন্সিলার ভেবে আচরণ করছেন বলে খবর আসছে। এসব চলবে না। এর পাশাপাশি বলেছেন, পদের প্রভাব খাটানো চলবে না। পুলিশকে ফোন করবেন না। প্রশাসন, প্রশাসনের কাজ করবে। দল সে কাজে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। আমাদের রাজনৈতিক সংস্কৃতি এটাই। এর পাশাপাশি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক সম্পর্কেও সতর্ক করেন শমীক। বৈঠক সূত্রে জানা গিয়েছে, ৪ মে’র পর তৃণমূলের যে নেতা-কর্মীরা বিজেপিতে এসে আশ্রয় নিতে চাইছেন তাঁদের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করতে স্পষ্ট নিষেধ করেছেন সভাপতি। বলেন, যাঁরা দলের তৃণমূলীকরণ করতে চাইছে তাঁদের থেকে সরে থাকুন। তাঁদের দূরে রাখুন। তৃণমূলকে সঙ্গে নিয়ে চলা বরদাস্ত করা হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ