Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার জিততেই হবে, সভায় কানাইয়াকে নির্দেশ মমতার

‘এবার কিন্তু জিততেই হবে’। রায়গঞ্জের সভামঞ্চ থেকে ইসলামপুর কেন্দ্রের দলীয় প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে সতর্ক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার জিততেই হবে, সভায় কানাইয়াকে নির্দেশ মমতার
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাজল মণ্ডল, ইসলামপুর: ‘এবার কিন্তু জিততেই হবে’। রায়গঞ্জের সভামঞ্চ থেকে ইসলামপুর কেন্দ্রের দলীয় প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে সতর্ক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে জাভেদ আখতারের গুরুত্ব বাড়ালেন নেত্রী। মমতা বলেন, ‘এই জাভেদ দেখে নেবে কিন্তু’। নেত্রীর বার্তায় কানাইয়ালাল আগরওয়াল যেমন উজ্জীবিত হয়েছেন তেমনি গর্বিত হয়েছেন জাভেদ আখতার।

Advertisement

রাজনৈতিক মহলের আলোচনা, ২০১৯ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসন থেকে কানাইয়ালালকে প্রার্থী করেছিল তৃণমূল। সেবার ৬০ হাজার ভোটে পরাজিত হন কানাইয়া। এরপর একুশের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে কানাইয়ালালকে প্রার্থী করা হয়। সেবারও ২০ হাজার ভোটে হেরে যান কানাইয়া। দু’টি নির্বাচনে হারের পর এবার তৃতীয়বার দল তাঁকে প্রার্থী করেছে।  ১১ বারের বিধায়ক তথা বর্ষীয়ান তৃণমূল নেতা আব্দুল করিম চৌধুরীর বদলে ইসলামপুরে কানাইয়াকে প্রার্থী করেছেন নেত্রী। ইসলামপুর আসনকে বিশেষ গুরুত্ব দিয়ে রায়গঞ্জের সভামঞ্চ থেকে মমতা কানাইয়াকে বলেন, এবার কিন্তু জিততেই হবে। 
তৃণমূল নেতা জাভেদ আখতার ইসলামপুরের রাজনীতিতে পুরনো মুখ। কিন্তু এতদিন দলে বড় পদ তিনি পাননি। সম্প্রতি মাইনরিটি সেলের জেলা সভাপতি পদ পেয়েছেন। জাভেদের স্ত্রী ফারহাদ বানু দু’বারের জেলা পরিষদ সদস্য। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে দল তাঁকে টিকিট দেয়নি। স্ত্রীকে টিকিট না দেওয়ায় দলের জেলা সভাপতি তথা প্রার্থী কানাইয়ালালের উপর চরম ক্ষুব্ধ ছিলেন জাভেদ। সেই ক্ষোভে জাভেদ দলত্যাগ করে কংগ্রেসে যোগদান করেন। স্ত্রী জয়ী হওয়ার পর ফের তৃণমূলে ফিরে আসেন। এবার খোদ দলনেত্রী মমতা সভামঞ্চ থেকে কানাইয়ার জেতার বিষয়টি জাভেদকে দেখে নিতে বলেছেন। জাভেদ বলেন, দলের প্রার্থীকে জেতানোর জন্য আমি সংগঠন নিয়ে আগেই ময়দানে নেমেছি। এবার দায়িত্ব আরো বেড়ে গেল। রাজনৈতিক মহলের আলোচনা, ইসলামপুরের রাজনীতিতে কানাইয়ালাল ও জাভেদের পরিচয়ের দরকার হয় না। কিন্তু একার পক্ষে সমস্ত অঞ্চলে নিজের পক্ষে ভোট করানো সম্ভব নয়। বিধানসভার ১১ টি গ্রামপঞ্চায়েতের মধ্যে গাইসাল ১, ২ এবং গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতে জাভেদের প্রভাব বেশি। সেদিক থেকে মমতা জাভেদকে গুরুত্ব দিয়ে ভালোই করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রার্থী কানাইয়ালাল অবশ্য আগেই দাবি করেছেন, ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন।  রায়গঞ্জে দলের নেতা কর্মীদের সঙ্গে কুশল বিনিময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ