লখনউ: গত আগস্ট মাসেই উত্তরপ্রদেশ গ্যাংস্টার অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্টকে ‘স্টিলবর্ন’ বা মৃত অবস্থায় জাত বলে মন্তব্য করেছিল দেশের শীর্ষ আদালত। নির্দেশ দেওয়া হয়েছিল, এই আইনে মামলা করতে পারবে না প্রশাসন। তা সত্ত্বেও ওই আইনে মামলা করা হয়েছে, এমনই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ব্রিজেশ কুমার নামে এক ব্যক্তি। সেই মামলাতেই এবার যোগী সরকারের কাছে ব্যাখা তলব করল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, ‘আদালতের মন্তব্যের পর এই আইনে এফআইআর দায়ের করা যায় না।’ স্বরাষ্ট্রদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবকে ৩ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement



