বিজেপিতে যোগ দিলেন চাহাল
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পদ্মশিবিরে যোগ দিলেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। শনিবার বিজেপিতে যোগদানের পরেই দলের ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে এই লেগ স্পিনারকে। এর আগে বিজেপির ওবিসি মোর্চার সর্বভারতীয় সভাপতি অমরপাল মৌর্যের সঙ্গেও দেখা করেন চাহাল। এদিন বিজেপির তরফে এক বিবৃতিতে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়। 

Advertisement

বিজেপিতে যোগ দেওয়ার পাশাপাশি নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত চাহাল। এই পদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও ওবিসি মোর্চার সভাপতি অমরপালকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।