Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যৌন নির্যাতনের অভিযোগে ধৃত প্রৌঢ়

যৌন নির্যাতনের অভিযোগে ধৃত প্রৌঢ়
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: আউশগ্রামে প্রতিবেশী এক কাকুর কাছে টিউশনি পড়তে গিয়ে যৌন নির্যাতনের শিকার হল এক নাবালিকা। তাকে টিউশনি পড়ানোর নাম করে শরীরের বিভিন্ন জায়গায় হাত দিত বলে অভিযোগ। এমনকী তাকে মোবাইলে আপত্তিকর ভিডিও দেখানো হতো। অভিযোগের ভিত্তিতে রবিবার ওই প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে গুসকরা ফাঁড়ির পুলিস। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই নাবালিকা পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। শনিবার প্রতিবেশী ওই প্রৌঢ়ের নামে থানায় লিখিত অভিযোগ করা হয়। জানা গিয়েছে, ধৃত প্রৌঢ়ের ছেলের কাছে ওই নাবালিকা ছাত্রীটি টিউশনি পড়ত। তিন মাস আগে ওই যুবক বেসরকারি সংস্থায় কাজ পেয়ে বাড়ি থেকে চলে যায়। এরপর ওই ছাত্রীটি ধৃত প্রৌঢ়ের কাছেই পড়ত। গ্রামের আরও এক ছাত্রীও পড়ত। অভিযোগ উঠেছে, পড়ানোর নাম করে ওই নাবালিকা ছাত্রীটির সঙ্গে সে অশালীন আচরণ করে।
সম্পর্কিত সংবাদ