Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যৌন নিগ্রহ, প্রৌঢ়ের কারাদণ্ড

যৌন নিগ্রহ, প্রৌঢ়ের কারাদণ্ড
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিয়া: সাত বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অপরাধে এক প্রৌঢ়কে পাঁচ বছরের কারাদণ্ড দিল হলদিয়ার বিশেষ পকসো আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্তের নাম সঞ্জীব দাস। শুক্রবার হলদিয়া মহকুমার বিশেষ পকসো আদালতের বিচারক অঞ্জনকুমার সরকার এই রায় ঘোষণা করেন। 
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ১৩ জুলাই সুতাহাটা থানায় ওই শিশুকন্যার মা যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন। অভিযোগ, বছর পঞ্চাশের সঞ্জীব শিশুটিকে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে দোকানে ডেকে নির্যাতন করে। ওই ঘটনায় পুলিস সঞ্জীবকে গ্রেপ্তার করে। হলদিয়া আদালতের সরকারি আইনজীবী অরবিন্দ মাইতি বলেন, অভিযুক্ত সঞ্জীব জামিনে মুক্ত হয়ে বাড়িতে ছিল। পকসো আদালতে আড়াই বছর ধরে বিচার চলার পর বৃহস্পতিবার তার সাজা ঘোষণা হয়।
সম্পর্কিত সংবাদ