Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাবার ইসলামপুর পঞ্চায়েতের

যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাবার ইসলামপুর পঞ্চায়েতের
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর পঞ্চায়েত এলাকায় যক্ষ্মা (টিবি) রোগীদের বিনামূল্যে পুষ্টিকর খাবার দিচ্ছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, যক্ষ্মা মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে গত বছর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সম্প্রতি ইসলামপুর পঞ্চায়েত এলাকায় চারজন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছেন। তাঁরা নিয়মিত ওষুধ খাচ্ছেন কি না নিশ্চিত করছেন স্বাস্থ্যকর্মীরা। পঞ্চায়েতের প্রধান অসীমা পাল বলেন, যক্ষ্মা রোগীকে শুধুমাত্র ওষুধ দিয়ে সুস্থ করা যায় না। পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। কিন্তু অনটনের কারণে একাংশ রোগী নিয়মিত পুষ্টিকর খাবার পান না। সেজন্য পঞ্চায়েত থেকে প্রতিমাসে চারজনকে ফল, ডিম, সোয়াবিন, ডাল, চাল, তেলসহ পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। এর জন্য পঞ্চায়েতের নিজস্ব ফান্ড থেকে প্রতিমাসে প্রায় আড়াই হাজার টাকা খরচ হচ্ছে। বাসিন্দারা বলছেন, যক্ষ্মা প্রতিরোধে সরকার লাগাতার কর্মসূচি নিলেও প্রতি বছর কিছু মানুষ আক্রান্ত হচ্ছেন। এবিষয়ে গ্রামাঞ্চলে আরও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। রোগ ও পুষ্টি সম্পর্কে সঠিক ধারণা থাকাও জরুরি।
Advertisement
সম্পর্কিত সংবাদ