Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক কালনার প্রধান শিক্ষিকার

যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক কালনার প্রধান শিক্ষিকার
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: ভাইজ্যাকে ইউওয়াইএসএফ আয়োজিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন কালনা শিক্ষিকা পূর্ণিমা সমাদ্দার। তাঁর এই সাফল্যে খুশি পরিবার থেকে শুভানুধ্যায়ীরা।
Advertisement
কালনা শহর জাপট জিএসএফপি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পুর্ণিমাদেবীর ধ্যানজ্ঞান যোগাসন। গত ২৮ ডিসেম্বর শনিবার ভাইজ্যাকে ইউনিভার্সাল যোগা অ্যান্ড স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে আন্তজার্তিক যোগা প্রতিযোগিতার আসর বসেছিল। পুর্ণিমাদেবী পঞ্চাশ ঊর্ধ্ব বিভাগে অংশ নিয়ে যোগাসনে স্বর্ণপদক পান। এর আগে গত সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডে প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক লাভ করেছিলেন।
সম্পর্কিত সংবাদ