Bartaman Logo
১০ জুন, ২০২৬

যোগীরাজ্যের মন্ত্রীর ভাইপোর গাড়ি ভরা বাজারে, হাতাহাতি

যোগীরাজ্যের মন্ত্রীর ভাইপোর গাড়ি ভরা বাজারে, হাতাহাতি
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লখনউ: ভরা বাজার। মাঝে সঙ্কীর্ণ রাস্তা। শনিবার সন্ধ্যায় সেই রাস্তাতেই গাড়ি করে যাওয়ার চেষ্টা করেছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সোমেন্দ্র তোমারের ভাইপো। তবে এগতে বাধা পেয়ে মেজাজ বিগড়ে যায় মন্ত্রীর ভাইপোর। সামনে থাকা এক টোটোচালককে গালিগালাজ করতেই গোলমাল শুরু হয়। দু’পক্ষের সেই বচসায় জড়িয়ে পড়েন সামনেই বসে থাকা এক ফুল বিক্রেতা দম্পতি। তারপরই হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনার ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্রহ্মপুরী থানা জানিয়েছে, দুই পক্ষ একে অপরের সঙ্গে আলোচনা করে বিবাদ মিটিয়ে নিয়েছে। তাই কোনও অভিযোগ জমা পড়েনি। তবে অভিযুক্ত ব্যক্তি মন্ত্রীর ভাইপো কি না, সে সম্পর্কে কোনও মন্তব্য করেনি পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ