Bartaman Logo
১০ জুন, ২০২৬

যোগীরাজ্যে ধর্ষণ বি টেক ছাত্রীকে

যোগীরাজ্যে ধর্ষণ বি টেক ছাত্রীকে
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুজফফরনগর: যোগীরাজ্যে ফের নারী নির্যাতন। লিফট দেওয়ার নাম করে বাইকে তুলে ১৭ বছরের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের মুজফফরনগরে। ঘটনায় মূল অভিযুক্ত হিমাংশু ও তার তিন বন্ধুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিস জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারাতেও মামলা হয়েছে। অভিযুক্ত চারজনই আপাতত পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিস।
Advertisement
চারথাওয়াল থানার পুলিস জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বি টেকের ওই ছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিল। হিমাংশু ওই ছাত্রীকে লিফট দেওয়ার নাম করে বাইকে তোলে। তারপর তাকে ‌ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। হিমাংশুর তিন বন্ধু সাগির, সিদ্ধার্থ ও আদেশ এই অপকর্মে মদত দেয়। পরে নির্যাতিতা বাড়িতে ফিরে পুরো ঘটনার কথা জানায়। তার পরিবারের তরফে চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ