Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পীতজ্বরে কাবু দক্ষিণ আমেরিকার এই দেশ, জারি জরুরি অবস্থা

কলম্বিয়ায় পীতজ্বরে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হল দক্ষিণ আমেরিকার এই দেশটিতে।

পীতজ্বরে কাবু দক্ষিণ আমেরিকার এই দেশ, জারি জরুরি অবস্থা
  • ১৮ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

বোগোটা, ১৮ এপ্রিল: কলম্বিয়ায় পীতজ্বরে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হল দক্ষিণ আমেরিকার এই দেশটিতে।

Advertisement

কলম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী গুয়ের্মো হারামিল্লো জানিয়েছেন, গত বছর থেকে দেশজুড়ে পীতজ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। এপর্যন্ত অন্তত ৭৪ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ গিয়েছে অন্তত ৩৪ জনের। বর্তমানে এই দেশের মধ্য-পশ্চিমাঞ্চলের তোলিমা এলাকায় পীতজ্বর সংক্রমণ পরিস্থিতি সর্বাধিক উদ্বেগজনক।  সেখানে আক্রান্তের সংখ্যা ২২। তবে ভাইরাস  ক্রমশ গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ায় চিন্তায় কপালে ভাঁজ পড়েছে সরকারি আধিকারিকদের। অতীতে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে পীতজ্বর ভয়াবহ রূপ নিয়েছিল। যে কারণে কোনও ঝুঁকি নিতে রাজি নয় কলম্বিয়া সরকার। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
দেশের প্রত্যেক নাগরিককে পীতজ্বরের টিকা নেওয়ার আবেদন করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যাঁরা টিকা নেননি তাঁদের কফি বাগিচা অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
পীতজ্বর বা ইয়েলো ফিভার একটি ভাইরাস ঘটিত ছোঁয়াচে রোগ। এডিস এবং হেমাগোগাস মশার কামড়ে এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ে। এই মশা মূলত দিনের বেলায় কামড়ায়। আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে এই রোগের প্রাদুর্ভাব সর্বাধিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ