Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

যুদ্ধের তৃতীয় বার্ষপূর্তি ‘উদযাপনে’ ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার

২৪ ফেব্রুয়ারি, ২০২২। ইউক্রেনের উপর পুরোদমে হামলা শুরু করে রাশিয়া। তৃতীয় বর্ষপূর্তির আগে বড়সড় হামলা চালিয়ে তারই ‘উদযাপন’ করল পুতিনের দেশ। শনিবার রাতে ইউক্রেনের উপর এযাবৎ সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন হামলা চালাল রুশ সেনা। ছোড়া হয়েছিল একাধিক ক্ষেপনাস্ত্রও।

যুদ্ধের তৃতীয় বার্ষপূর্তি ‘উদযাপনে’ ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কিয়েভ: ২৪ ফেব্রুয়ারি, ২০২২। ইউক্রেনের উপর পুরোদমে হামলা শুরু করে রাশিয়া। তৃতীয় বর্ষপূর্তির আগে বড়সড় হামলা চালিয়ে তারই ‘উদযাপন’ করল পুতিনের দেশ। শনিবার রাতে ইউক্রেনের উপর এযাবৎ সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন হামলা চালাল রুশ সেনা। ছোড়া হয়েছিল একাধিক ক্ষেপনাস্ত্রও। এর জেরে মৃত্যু হয়েছে এক জনের। জখম আরও পাঁচ।
Advertisement
রবিবার ইউক্রেন বায়ুসেনার মুখপাত্র ইউরি ইগনাট জানিয়েছেন, শনিবার রাতে সঙ্গে মোট ২৬৭টি ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনা। টার্গেটে ছিল খারকিভ, পোলটাভা, সামি, কিয়েভ, ওডেসা সহ দেশের একাধিক এলাকা। তার মধ্যে ১৩৮টি ড্রোন হামলা প্রতিহত করা সম্ভব হয় বলে দাবি কিয়েভের। ফলে সেগুলি কোনও ক্ষতি করতে পারেনি। তবে বাকি ড্রোনগুলি নিয়ে সঠিকভাবে কোনও তথ্য দেননি ইগনাট। জানা গিয়েছে, ড্রোন ছাড়াও ইউক্রেনে তিনটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ছোড়া হয়েছিল পুতিনের দেশ থেকে। যার জেরে পাঁচটি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কিয়েভের তরফে জানানো হয়েছে। 
এদিনের হামলার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।  তিনি বলেন, ‘প্রতিদিন ইউক্রেনের মানুষ এই জঙ্গি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। তাই ইউক্রেনবাসী ও দেশের বায়ুসেনাকে ধন্যবাদ জানাই। যারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই হামলার বিরুদ্ধে একত্রিত হয়ে লড়ছেন, তাঁদের প্রত্যেকের কাছেও কৃতজ্ঞ। এই মুহূর্তে আমরা ইউরোপের, আমেরিকার সকলের সমর্থন চাই।’
Advertisement
সম্পর্কিত সংবাদ