Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

যাদবপুরের ঘটনার প্রতিবাদে নবদ্বীপে ধিক্কার সভা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সভায় বাম-অতিবামদের হামলার প্রতিবাদে নবদ্বীপের বিদ্যাসাগর কলেজে ওয়েবকুপার সমস্ত অধ্যাপক, শিক্ষক ও শিক্ষাকর্মীরা ধিক্কার সভা করলেন। তাতে নবদ্বীপ শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদও অংশ নেয়।

যাদবপুরের ঘটনার প্রতিবাদে নবদ্বীপে ধিক্কার সভা
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সভায় বাম-অতিবামদের হামলার প্রতিবাদে নবদ্বীপের বিদ্যাসাগর কলেজে ওয়েবকুপার সমস্ত অধ্যাপক, শিক্ষক ও শিক্ষাকর্মীরা ধিক্কার সভা করলেন। তাতে নবদ্বীপ শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদও অংশ নেয়। সেখানে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান তথা বিদ্যাসাগর কলেজের পরিচালন সমিতির সভাপতি বিমানকৃষ্ণ সাহা উপস্থিত ছিলেন।
Advertisement
১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ও নকশালপন্থী অতিবাম কিছু ছাত্র সংগঠন হামলা চালায়। ওয়েবকুপার রাজ্য সভাপতি তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুকেও হামলার মুখে পড়তে হয়। ওয়েবকুপার নবদ্বীপ ইউনিটের আহ্বায়ক তথা বিদ্যাসাগর কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পীযূষ ভদ্র বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পূর্বপরিকল্পিতভাবে শিক্ষামন্ত্রী ও অধ্যাপকদের উপর হামলা হয়েছে। এরাজ্যে শিক্ষার সুস্থ পরিবেশটাকে বামেরা নষ্ট করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
পুরসভার চেয়ারম্যান বলেন, যাদবপুরের ঘটনা নিন্দনীয়। এরা হল গেরুয়া কমরেড। এটা বামপন্থা নয়, সর্বনাশের পন্থা। বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন শিক্ষামন্ত্রীকে মারধরের মাধ্যমে আবার ময়দানে ফিরতে চাইছে।
তৃণমূল ছাত্র পরিষদের নবদ্বীপ শহর সভাপতি রাজদীপ চট্টোপাধ্যায় বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে সমস্যা না হয়, তাই আমরা রাজপথের বদলে নবদ্বীপ কলেজ প্রাঙ্গণে ধিক্কার সভা করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ