সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের পশ্চিম চ্যাংমারিতে এক যুবতীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সঞ্জিমা কুজুর(১৮)। বুধবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির ঘরে সঞ্জিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পুলিস বাড়ি থেকে সঞ্জিমাকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।



