সংবাদদাতা, কালিয়াচক: ট্যাপ থেকে জল নিয়ে ফেরার পথে কুপ্রস্তাব যুবতীকে। পরে অভিযুক্ত যুবকের বাড়ি গিয়ে প্রতিবাদ করায় যুবতীকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি বৈষ্ণবনগরের ঘেরা ভগবানপুর গ্রামের ফেলহাড়িটোলার। শুক্রবার রাতে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যুবতী। তাঁর বক্তব্য, আমাকে কুপ্রস্তাব দেয় গ্রামেরই বাসিন্দা জব্বার শেখ। সন্ধ্যায় আমি অভিযুক্তর বাড়ি গিয়ে তার স্ত্রীকে সমস্ত ঘটনা বলি। কিন্তু উল্টে তার স্ত্রী আমার উপর চড়াও হয়। গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের স্ত্রী। তাঁর দাবি, আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছে। অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিস।



