Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস বর্ধমানে ধৃত ইঞ্জিনিয়ার

যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস বর্ধমানে ধৃত ইঞ্জিনিয়ার
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম মহম্মদ গিয়াস রেহান রেহি। কলকাতার তিলজলা থানা এলাকায় তার বাড়ি। বর্তমানে সে বর্ধমান থানার সাধনপুর হাউসিং এস্টেটের সরকারি আবাসনে থাকে। সোমবার সকালে বর্ধমান শহরের পূর্তভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিন বর্ধমান আদালতে তোলা হলে দু’দিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন সিজেএম। 
Advertisement
পুলিস জানিয়েছে, ঘটনার বিষয়ে ওই যুবতী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানিয়েছেন, গত জুলাই মাসে ফেসবুকে তাঁর সঙ্গে গিয়াসের পরিচয় হয়। অভিযুক্ত পেশায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সেন্ট্রাল মেকানিক্যাল ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার। দু’জনের মধ্যে পরিচয় গভীর হয়। তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত। চলতি বছরের মার্চ মাসে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তিনি অভিযুক্তের বর্ধমানের সরকারি আবাসনে আসেন। তাঁকে নিয়ে অভিযুক্ত উত্তর দিনাজপুরের ইটাহারেও যায়। বর্ধমান এবং ইটাহারে যুবতীর সঙ্গে সহবাস করে সে। কিছুদিন পর যুবতী এবং তাঁর পরিবারের লোকজনের ফোন নম্বর সে ব্লক করে দেয়। সামাজিক মাধ্যমেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকী, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে অভিযুক্ত টাকা ও অন্যান্য জিনিসপত্র এমনকী ল্যাপটপও নিয়েছে।
সম্পর্কিত সংবাদ