Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবরাজ সিং সেন্টার অব এক্সেলেন্স ও মার্লিন গ্রুপের ট্যালেন্ট হান্ট

যুবরাজ সিং সেন্টার অব এক্সেলেন্স ও মার্লিন গ্রুপের ট্যালেন্ট হান্ট
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ ও সিকিম সহ উত্তর-পূর্ব ভারত থেকে ক্রিকেট প্রতিভা তুলে আনতে যুবরাজ সিং সেন্টার অব এক্সেলেন্স (ওয়াইএসসিই) ও মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের উদ্যোগে ১৭ নভেম্বর শিলিগুড়িতে হবে ট্যালেন্ট হান্ট।
Advertisement
গত ৯ নভেম্বর ভুবনেশ্বরে প্রথম ট্রায়াল হয়েছে। ২৩ নভেম্বর কলকাতায় ও ২৪ নভেম্বর পাটনায় পরবর্তী ক্যাম্প হবে। শিলিগুড়িতে একদিনের ট্রায়াল পরিচালনা করবেন বিসিসিআই এর লেভেল ওয়ান সার্টিফিকেটপ্রাপ্ত এবং ওয়াইএসসিই-এর প্রধান কোচ  ভিশাল ভাটিয়া এবং কলকাতা সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কোচ সত্যেন্দ্র সিং। নির্বাচিতরা পরবর্তীতে কলকাতার মার্লিন রাইজ ক্লাব প্যাভিলিয়নে ওয়াইএসসিই-র অ্যাডভান্সড ট্রেনিং প্রোগ্রামে সম্পূর্ণ স্কলারশিপ পাবেন।
যুবরাজ বলেন, উত্তর-পূর্ব ভারতের ক্রিকেটারদের দক্ষতা দেখানোর জন্য প্ল্যাটফর্ম দিতে চাই। মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতার কথায়, মার্লিন গ্রুপ ও ওয়াইএসসিই যৌথভাবে উন্নতমানের পরিকাঠামোযুক্ত ক্রিকেট অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেছে। সেখানে তরুণ খেলোয়াড়রা প্রশিক্ষণ নিতে পারবে।
সম্পর্কিত সংবাদ