সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাটে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম লক্ষ্মীনারায়ণ মণ্ডল(২৮)। তিনি রামপুরহাট শহরের নিশ্চিন্তপুরের মাদ্রাসাপাড়ার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ির কাছে একটি দিঘির পাড়ে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, অতিরিক্ত মদ্যপানের কারণে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।



