Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবকের অস্বাভাবিক মৃত্যু

বালুরঘাট পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের খিদিরপুর তালতলায় মৃত্যুঞ্জয় চক্রবর্তী (৩৫) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক কয়েক লক্ষ টাকার ঋণ নেওয়া ছিল। ঋণ পরিশোধ নিয়ে চিন্তায় ছিল কয়েকমাস থেকে

যুবকের অস্বাভাবিক মৃত্যু
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের খিদিরপুর তালতলায় মৃত্যুঞ্জয় চক্রবর্তী (৩৫) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক কয়েক লক্ষ টাকার ঋণ নেওয়া ছিল। ঋণ পরিশোধ নিয়ে চিন্তায় ছিল কয়েকমাস থেকে। রবিবার নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 
Advertisement
মৃতের দিদি মিঠু চক্রবর্তী বলেন, মাস তিনেক আগে মায়ের মৃত্যু হয়েছে। তারপর থেকে ভাই মানসিকভাবে ভেঙে পড়েছিল। রবিবার রাতে ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। কী কারণে এই মৃত্যু জানি না। বালুরঘাট থানার  পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ