Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পারিবারিক অশান্তি, বউকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা

পারিবারিক অশান্তি লেগেই থাকতো দলুই পরিবারে। কিন্তু তার পরিণতি যে এতটা ভয়ানক হবে বুঝতে পারেননি আত্মীয়-স্বজন থেকে গ্রামবাসীরা।

পারিবারিক অশান্তি, বউকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৬
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: পারিবারিক অশান্তি লেগেই থাকতো দলুই পরিবারে। কিন্তু তার পরিণতি যে এতটা ভয়ানক হবে বুঝতে পারেননি আত্মীয়-স্বজন থেকে গ্রামবাসীরা। বীরভূমের কীর্ণাহার গ্রামের তুফান দলুই ও তার স্ত্রী মালতী দলুই। গতকাল রাতে তুমুল ঝগড়া বাধে স্বামী স্ত্রীর মধ্যে। প্রতিবেশীদের দাবি এইরকম ঝগড়া দুজনের মধ্যে মাঝেমধ্যেই চলত। কিন্তু এদিন ঝগড়া চলতে চলতে হঠাৎই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে তুফান কোপ মারে বলে জানা গেছে। সেখানে লুটিয়ে পড়েন মালতী। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। 

Advertisement

স্ত্রীকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে তুফানও। পুলিশ এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তুফান। চিকিৎসকদের ধারণা কীটনাশক জাতীয় কিছু পান করে আত্মহননের চেষ্টা করে পেশায় রাজমিস্ত্রি তুফান। দলুই দম্পতির এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। মালতী দলুই-এর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারণে এই খুন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কীর্ণাহার থানার পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ