Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নয়াগ্ৰামে খড়িকামাথানী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় চিতল হরিণের দেহ উদ্ধার, চাঞ্চল্য

স্টেডিয়ামের পাশেই ঝোপের মধ্যে পড়ে ছিল পূর্ণবয়স্ক চিতল হরিণের দেহ। বুধবার সকালে নয়াগ্রামের খড়িকামাথানী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

নয়াগ্ৰামে খড়িকামাথানী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় চিতল হরিণের দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: স্টেডিয়ামের পাশেই ঝোপের মধ্যে পড়ে ছিল পূর্ণবয়স্ক চিতল হরিণের দেহ। বুধবার সকালে নয়াগ্রামের খড়িকামাথানী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্টেডিয়াম থেকে প্রায় ২০০ মিটার দূরে  ঝোপঝাড়ের মধ্যে হরিণের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়াগ্রাম রেঞ্জ অফিসের বনকর্মীরা। তাঁরা মৃত হরিণটি উদ্ধার করে নিয়ে যান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হরিণটি পূর্ণবয়স্ক। আনুমানিক বয়স ৮ থেকে ৯ বছর। তবে কীভাবে হরিণের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে বনকর্মীরা প্রয়োজনীয় তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করেছেন। স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর গতিবিধি নিয়েও নজরদারি বাড়ানো হচ্ছে। লোকালয়ে বন্যপ্রাণীর প্রবেশ রুখতে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে বন দফতর সূত্রে খবর। মৃত হরিণ উদ্ধারের ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখছে নয়াগ্রাম রেঞ্জ অফিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ