Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: শনিবার সকালে রামপুরহাটের কুসুম্বা গ্রামের আদিবাসী পাড়ার কাছে রেল লাইনের ধার থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। জিআরপি জানিয়েছে, মৃতের নাম ফুলচাঁদ মুর্মু(২১)। বাড়ি কুসুম্বা লাগোয়া মাঝবাঁধ গ্রামে। এদিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জিআরপি কর্মীরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। জিআরপির আইসি সুখেন্দু মণ্ডল বলেন, রাতের দিকে লাইন পারাপারের সময় কোনও মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ