Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবকের গ্রেপ্তারি ঘিরে নলহাটি থানায় বিক্ষোভ

যুবকের গ্রেপ্তারি ঘিরে নলহাটি থানায় বিক্ষোভ
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: মাদক কারবারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তারের ঘটনায় নলহাটি থানায় বিক্ষোভ দেখাল তার পরিবার। সাইদুল ইসলাম নামে ওই যুবক নলহাটির ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 
Advertisement
এদিন আড়াই বছরের ছেলেকে নিয়ে নলহাটি থানা লাগোয়া একটি দোকানে ওষুধ কিনতে এসে তিনি পুলিসের হাতে গ্রেপ্তার হয়। তখন থেকেই ছেলেকে নিয়ে থানায় বসে থাকেন ওই যুবক। পরে পরিবারের লোকজন এসে বিক্ষোভ দেখানোর পর ওই শিশুকে নিয়ে যায়।
ধৃতের স্ত্রী জাহানারা বিবি বলেন, পুলিস বলছে, আমার স্বামী হেরোইনের ব্যবসা করে। এই অভিযোগে দুধের শিশু সহ স্বামীকে থানায় আটকে রাখা হয়েছে। কিন্তু এসবই মিথ্যা। আমাদের দু’টো গাড়ি আছে। সারাদিন সেই ব্যবসাতেই স্বামী ব্যস্ত থাকে। তাঁর কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি। স্বামীকে সন্দেহের বশে গ্রেপ্তার করা হয়েছে। আমরা পুলিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হব।
পুলিস জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে পুরনো ৩৯৩ ধারায় মাদক কারবারের অভিযোগ রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুকে আটকে রাখা হয়নি। কেউ যদি শিশুকে নিয়ে বসে থাকে, তাহলে পুলিসের কিছু করার নেই।
সম্পর্কিত সংবাদ