Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবকের দেহ উদ্ধার ইংলিশবাজারে  

যুবকের দেহ উদ্ধার ইংলিশবাজারে
 
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মালদহ: এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল বুধবার ইংলিশবাজার শহরের ক্ষিণ বালুচরের বাবলা ঘাট এলাকায়। মৃত ওই যুবকের নাম চয়ন রায় (৩৪) বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। পরিবারের সদস্যরা পুলিসকে জানান, মঙ্গলবার রাতে খাওয়া সেরে নিজের ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যান ওই ব্যক্তি। কিন্তু এদিন সকালে বারবার ডাকার পরেও সাড়া না মেলায় দরজা ভেঙে দেখা যায় তাঁর ঝুলন্ত দেহ। পরে পুলিসকে জানানো হয় বিষয়টি। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। তবে আত্মহত্যার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস। দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যালে পাঠানো হয়েছে। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ