Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবককে পিষে দিল গাড়ি

যুবককে পিষে দিল গাড়ি
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা-বীরপাড়া সড়কের ডালিমপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম দীপঙ্কর সূত্রধর(২৯)। তাঁর বাড়ি ফালাকাটা দক্ষিণ পারঙ্গেরপাড় এলাকায়। 
Advertisement
শনিবার দুপর নাগাদ ফালাকাটা থেকে ওই যুবক জটেশ্বর দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ফাঁকা রাস্তায় কোনও গাড়ি তাঁকে পিষে পালিয়ে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। পরে জটেশ্বর ফাঁড়ির পুলিস ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
সম্পর্কিত সংবাদ