সংবাদদাতা, পতিরাম: ছাগল নিয়ে প্রতিবেশীর সঙ্গে ভাইয়ের বিবাদে পাশে দাঁড়িয়েছিলেন দাদা। তাই ফাঁকা রাস্তায় আটকে বেধড়ক মারধর করা হল তাঁকে। আক্রান্ত পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি জন্তিগ্রামের। আক্রান্ত দুলাল দাস বলেন, মামাতো ভাইয়ের জমিতে ছাগল ঢুকেছিল। তা নিয়ে ভাইয়ের সঙ্গে প্রতিবেশীদের বিবাদ হয়। আমি ঝামেলা মিটিয়ে দেওয়ার পর রাস্তা আটকে ওই পরিবারের সকলে মিলে মারধর করে। রক্তাক্ত ও জখম অবস্থায় বালুরঘাট হাসপাতালে চিকিৎসা করিয়ে পতিরাম থানায় অভিযোগ করেছি। পতিরাম থানা তদন্ত শুরু করেছে।



