Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবককে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগ, সালারে মহিলা ধৃত

যুবককে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগ, সালারে মহিলা ধৃত
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: এক যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় সালারে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিস। ধৃত মহিলাকে সোমবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুইদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, গত ১৩ ডিসেম্বর সালারের কিরণ শেখ (১৮) নামে এক যুবক ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এরপরেই ধৃত মহিলার নামে মৃতের মা তাঁর ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন। সালার থানায় ওই অভিযোগে বলা হয়েছে, ওই মহিলা প্রেমের অভিনয় করে গিয়েছে বহুদিন ধরে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়েও বিয়ে করতে রাজি হয়নি। সেই কারণে ছেলে ট্রেনের সামনে আত্মহত্যা করেছে। আদালতের সরকারি আইনজীবী শুভ্রকুমার মিশ্র বলেন, ধৃত মহিলা একাধিক বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও মহিলা বিভিন্ন সময় যুবককে প্রেমের ফাঁদে ফেলে টাকাপয়সা আদায় করত বলেও অভিযোগ। এসবের সত্যতা জানার জন্য বিচারক অভিযুক্তকে পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ