সংবাদদাতা, বর্ধমান: মুর্শিদাবাদের বড়ঞা থানার গ্রাম সালিকায় কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম গৌতম বিত্তার(২৪)। দিনকয়েক আগে বাড়িতেই তিনি কীটনাশক খান। তাঁকে কান্দি হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। রবিবার সন্ধ্যায় তিনি মারা যান। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। আত্মহত্যার কারণ নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি পরিবারের লোকজন।



