নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিলায়েন্স ফাউন্ডেশন লিগে জয়ের ছন্দ বজায় রাখল ইস্ট বেঙ্গল। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে ডায়মন্ডহারবার এফসি’কে ২-১ গোলে হারাল মশাল বাহিনী। লাল-হলুদের হয়ে স্কোরশিটে নাম তুললেন অনন্থু ও জোসেফ জাস্টিন। তবে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সায়ন। উল্লেখ্য, এই টুর্নামেন্টে মঙ্গলবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানেকে একই ব্যবধানে বশ মানায় ইস্ট বেঙ্গল। এদিন অনূর্ধ্ব-১৩ সাব-জুনিয়র লিগে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে গোলশূন্য ড্র করল লাল-হলুদের ছোটরা।
Advertisement
অন্যদিকে, আই লিগ টু’এর ম্যাচে এক পয়েন্ট পেল ডায়মন্ডহারবার এফসি। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে তাদের ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়।



