গুকেশের হার
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জেনেভা: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম চারটি গেমই হয়েছিল ড্র। কিন্তু রবিবার পঞ্চম গেমে গতবারের চ্যাম্পিয়ন ডোম্মারাজু গুকেশকে হারালেন জাভোখির সিনডারোভ। এদিন কালো ঘুঁটি নিয়ে নামা ভারতীয় দাবাড়ুর ভুলের সুযোগ নিয়ে ৪৭ চালে বাজিমাত সিনডারোভ। ফলে ১৪ গেমের লড়াইয়ে ৩-২ এগিয়ে গেলেন উজবেকিস্তানের চ্যালেঞ্জার। এই ঘাটতি মিটিয়ে লিড নেওয়া গুকেশের পক্ষে কঠিন বলেই মনে করছে দাবা মহল।

Advertisement