ক্রাইস্টচার্চ: প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া আকাশ দীপ কনকাসনের জন্য ছিটকে গিয়েছেন দ্বিতীয় টেস্ট থেকে। ব্যাট করার সময় দু’বার হেলমেটে বল লাগে তাঁর। প্রথম ক্ষেত্রে বোলার ছিলেন জ্যাকব ডাফি। পরেরবার বোলারের নাম কাইল জেমিসন। আকাশের পরিবর্তে কনকাসন সাব হিসাবে ভারত বেছে নেয় প্রসিদ্ধ কৃষ্ণাকে। আর এখানেই আপত্তি সুনীল গাভাসকরের। কিংবদন্তি ওপেনারের মতে, ‘কিউয়ি ব্যাটারদের কড়া পরীক্ষায় ফেলতে পারত মহম্মদ সিরাজ। প্রথম টেস্টে ও খেলেনি। নিউজিল্যান্ডের ভাবনাতেও ছিল না সিরাজ, যা বিপক্ষের কাছে চমক হতে পারত। কিউয়িরা কিন্তু আগে প্রসিদ্ধর বিরুদ্ধে খেলেছে। জানে, ও কী করতে পারে। তাছাড়া ওকে অনায়াসেই খেলেছিল ওরা।’ এদিকে, সানির মতোই দল নির্বাচন নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন অফস্পিনার অশ্বিন।



