নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুব লিগে পিছিয়ে পড়েও জিতল ইস্ট বেঙ্গল। শনিবার নৈহাটিতে গাড়োয়াল হিরোজকে ২-১ গোলে হারায় লাল-হলুদ ব্রিগেড। ডেভেলপমেন্ট লিগে গৌরব, আমনদের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথমার্ধে লিড নেয় গাড়োয়াল। দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৫৯ মিনিটে সোনমের লক্ষ্যভেদে সমতায় ফেরে লাল-হলুদ ব্রিগেড (১-১)। দু’মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ান সাজিদ (২-১)। এদিন সোনম লাল কার্ড দেখায় বাকি সময় ১০ জনে খেলতে হয় বিনো জর্জের দলকে।
Advertisement
এদিকে, অনূর্ধ্ব-১৫ যুব লিগে দাপট অব্যাহত মোহন বাগানের। শনিবার তারা ৭-১ গোলে চূর্ণ করে অ্যাডামাস ইউনাইটেডকে। এই জয়ের ফলে শীর্ষে থেকে পরের রাউন্ডে পৌঁছল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচে জোড়া গোল রাজদীপ পাল ও রোহিত বর্মনের। এছাড়াও স্কোরশিটে নাম তোলেন পবন দাস, আকাশ শেখ ও রকি দাস।



