Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

হরর কমেডিতে ইয়ামি

হরর কমেডি ঘরানা এখন বলিউডের ‘সোনার ডিম পাড়া হাঁস’। ভূত আর কমেডির মিশেল পর্দায় দেখতে দারুণ উপভোগ করছেন দর্শক, এ কথার প্রমাণ বক্স অফিস রিপোর্টই।

হরর কমেডিতে ইয়ামি
  • ৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হরর কমেডি ঘরানা এখন বলিউডের ‘সোনার ডিম পাড়া হাঁস’। ভূত আর কমেডির মিশেল পর্দায় দেখতে দারুণ উপভোগ করছেন দর্শক, এ কথার প্রমাণ বক্স অফিস রিপোর্টই। সে কারণে একের পর এক তারকা এই ঘরানায় কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন। এবার আগ্রহী হলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। শোনা যাচ্ছে, আনন্দ এল রাই পরিচালিত হরর কমেডি ঘরানার ‘নয়ি নভেলি’ ছবিতে কাজ করতে চলেছেন ইয়ামি। তবে কেবল তিনিই নন, এই ছবিতে রয়েছেন অভিনেত্রী কৃতী শ্যাননও। দুই তারকার দ্বন্দ্বই হয়ে উঠবে ছবির মূল উপজীব্য। শোনা যাচ্ছে, পুরাণের সঙ্গে আধুনিক গল্প মিশিয়ে তৈরি হচ্ছে চিত্রনাট্য। আগামী ডিসেম্বর থেকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ