Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি হার্নান্ডেজ

তাঁর দীর্ঘ ফুটবল কেরিয়ারে টোটাল ফুটবলের অবদান অনেকটাই। লুই ফন গল, ফ্র্যাঙ্ক রাইকার্ডের মতো কোচের অধীনে নিজেকে বিকশিত করেছিলেন জাভি হার্নান্ডেজ

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি হার্নান্ডেজ
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমস্টারডাম: তাঁর দীর্ঘ ফুটবল কেরিয়ারে টোটাল ফুটবলের অবদান অনেকটাই। লুই ফন গল, ফ্র্যাঙ্ক রাইকার্ডের মতো কোচের অধীনে নিজেকে বিকশিত করেছিলেন জাভি হার্নান্ডেজ। ডাচ ফুটবল ঘরানার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে প্রাক্তন এই স্প্যানিশ মিডিও। তাই বিশ্বকাপের শেষে রোনাল্ড কোম্যান দল ছাড়তেই, নেদারল্যান্ডসের নতুন কোচ হলেন জাভি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। উল্লেখ্য, ২০২১ সালে কোম্যানের জায়গাতেই বার্সেলোনার কোচ হয়েছিলেন প্রাক্তন এই মিডিও। ২০২৪ সালে কাতালন ক্লাবটিকে বিদায় জানানোর পর এই প্রথম কোনো জাতীয় দলের হেড কোচের দায়িত্ব সামলাতে দেখা তাঁকে। জাভি বলেন, ‘এটা আমার কাছে গর্বের মুহূর্ত। বার্সেলোনা অ্যাকাডেমি থেকে আমার উত্থান। আর সেখানে জোহান ক্রুয়েফ ও রিনাস মিশেলের মতো কিংবদন্তির অবদান অনেক। এরপর লুই ফন দলের অধীনে বার্সেলোনা সিনিয়র দলে অভিষেক ঘটে আমার। এছাড়া ফুটবলার হিসাবে নিজেকে বিকশিত করার ক্ষেত্রে ফ্র্যাঙ্ক রাইকার্ডের অবদান অনস্বীকার্য। সব মিলিয়ে ডাচ ফুটবল ঘরানার সঙ্গে আমার সম্পর্ক নতুন নয়। সেই দলের দায়িত্ব সামলানো অবশ্যই গর্বের। একইসঙ্গে চ্যালেঞ্জেরও বটে।’ উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ডাচদের হেড কোচের পদে চুক্তিবদ্ধ হলেন জাভি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ