মুম্বই: মহিলাদের প্রিমিয়ার লিগে মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সকে ১১ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস হেরে এদিন প্রথমে ব্যাটিং করে তিন উইকেটে ১৯৯ রান তোলে আরসিবি। সাব্বিনেনি মেঘনা (২৬) ফেরার পর দ্বিতীয় উইকেটে স্মৃতি মান্ধানা ও অ্যালিসা পেরির জুটিতে ওঠে ৫৯ রান। ক্যাপ্টেন মান্ধানা ৩৭ বলে করেন ৫৩। পেরি অপরাজিত থাকেন ৪৯ রানে। রান পান রিচা ঘোষ (৩৬)। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আমেলিয়া কেরের (৯) উইকেট হারায় মুম্বই। হেইলি মাথিউজও (১৯) বেশিক্ষণ স্থায়ী হননি। নাতালিয়া ব্রান্ট ৬৯ রান করে লড়াই করলেও শেষ রক্ষা হল না। ৯ উইকেট হারিয়ে ১৮৮ রানে থামল মুম্বই।



