চ্যাম্পিয়ন সালিমারা
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন! চিনকে ৩-১ ব্যবধানে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা হকি দল। এই নিয়ে টানা তিনবার এশিয়ার সেরা হলেন সালিমা তিতেরা। শনিবার ফাইনালে শুরুতে চিনকে এগিয়ে দিয়েছিলেন ইউজুন চেন। তবে তাঁরা লিড ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত বাজিমাত করেছে ভারতই। জোড়া লক্ষ্যভেদ দীপিকার। এছাড়া টিম ইন্ডিয়ার হয়ে স্কোরশিটে নাম তুলেছেন ঈশিকা।

Advertisement