জেনেভা: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ গেমও ড্র। শনিবার ডোম্মারাজু গুকেশকে ফের আটকে দিলেন জাভোখির সিনডারোভ। সাদা ঘুঁটি নিয়ে এদিন লড়াইয়ে নেমেছিলেন ভারতীয় তরুণ। একটা সময় প্রতিপক্ষের ওপর চাপও বাড়ান গতবারের চ্যাম্পিয়ন। তবে শেষ পর্যন্ত জয় আসেনি। ৩ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াইয়ে ৩৪ চালে পর ড্রয়ের চুক্তিতে সই করে হাত মিলিয়ে নেন তাঁরা। অর্থাৎ, আপাতত স্কোর ২-২। রবিবার পঞ্চম গেমে ফের মুখোমুখি হবে গুকেশ-সিনডারোভ।
Advertisement



