স্বপ্নালোক থেকে নীল নদের দেশে কালী মায়ের আরাধনা, জমজমাট উলুবেড়িয়ার খলিশানি কালীতলা
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দীপান্বিতা অমাবস্যায় সকাল থেকেই মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন দেখা গিয়েছে। উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে খলিশানি কালীমন্দিরেও এদিন ভক্তদের ভিড় উপচে পড়ে। উলুবেড়িয়ার যে ক’টি জায়গায় ধূমাধাম সহকারে কালীপুজো হয়, তার মধ্যে খলিশানি কালীতলা অন্যতম। এখানকার মণ্ডপ ও প্রতিমা দেখতে দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে। পুজোকে কেন্দ্র করে এখানে মেলাও বসে।

Advertisement

খলিশানি কালীতলার রামনগর মহকালী ফুটবল ক্লাবের পুজো প্রতিবারই নজর কাড়ে। ৯০ তম বর্ষে এই পুজো কমিটির এবারের ভাবনা স্বপ্নালোক। রামনগর র্পূবপাড়া নিউ তরুণ সংঘের পুজো এবার ৫৩ তম বর্ষে পড়ল। তাদের এবারের ভাবনা নীল নদের দেশের মাতৃ আরাধনা। এই পুজোর অভিনব মণ্ডপসজ্জা দর্শনার্থীদের নজর কেড়েছে। রামনগর নিউ মিতালী সংঘের পুজো এবার ৩৭ তম বর্ষে পদার্পন করল। তারা গামছা, বাঁশ, কুলো, হাতে আঁকা বিভিন্ন পেন্টিং দিয়ে মন্ডপ সাজিয়ে তুলেছে। রামনগর ভুইয়াঁপাড়া কমিটির পুজোর এটা ৩৫ তম বর্ষ। তারা স্বরবর্ণ-ব্যাঞ্জনবর্ণ দিয়ে মণ্ডপ সাজিয়ে তুলেছে। খলিশানি ছাত্র সংঘের ৬৯ তম বর্ষের পুজো এবারও সকলের নজর কেড়েছে।