Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: লর্ডসে দ্রুত শেষ হওয়া টেস্টের খতিয়ান

পাঁচ দিনের টেস্ট ম্যাচের প্রচলন ১৯৫০ সালে। তার আগে হতো তিন কিংবা চার দিনের টেস্ট ম্যাচ, যা এই পরিসংখ্যানে রাখা হয়নি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: লর্ডসে দ্রুত শেষ হওয়া টেস্টের খতিয়ান
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google
  •  ১৯৫১ সালের জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ উইকেটে জেতে ইংল্যান্ড। পাঁচ দিনের ম্যাচ শেষ হয়েছিল তিন দিনে।
  •  ১৯৫৭ সালে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ৩৬ রানে হারায় ইংল্যান্ড। খেলা চলেছিল তিন দিন।
  •  ১৯৫৮ সালের জুনে নিউজিল্যান্ডকে ইনিংস ও ১৪৮ রানে দুরমুশ করে ইংল্যান্ড। টেস্ট শেষ হয় 
Advertisement
তিন দিনে।
  •  ১৯৫৯ সালের  জুনে ভারতের বিরুদ্ধে তিন দিনে জয়ী হয় ইংল্যান্ড। জয় আসে আট উইকেটে।
  •  ১৯৬২ সালের জুনে পাকিস্তানের বিরুদ্ধে তিন দিনের মধ্যে ৯ উইকেটে জয় পায় ইংল্যান্ড।
  •  ২০০০ সালে ২৯ জুন শুরু হওয়া টেস্ট শেষ হয় ১ জুলাই। তিন দিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে দুই উইকেটে হারায় ইংল্যান্ড।
  •  ২০০৩ সালের মে মাসে তিন দিনেই জিম্বাবোয়েকে ইনিংস ও ৯২ রানে হারায় ইংল্যান্ড।
  •  ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ২৬১ রানে পরাজিত হয় বাংলাদেশ। এই টেস্টেও যবনিকা পড়ে তৃতীয় দিনে।
  •  ২০০৯ সালের মে মাসে তিন দিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে দশ উইকেটে হারায় ইংল্যান্ড। 
  •  ২০১৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ড ৯ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। তিন দিনেই দাঁড়ি পড়ে টেস্টে।
  •  ২০১৯ সালের জুলাইয়ে ইংল্যান্ড তিন দিনে হারায় আয়ারল্যান্ডকে। ১৪৩ রানে আসে জয়।
  •  ২০২২ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকা  ইনিংস ও ১২ রানে হারায় ইংল্যান্ডকে। খেলা তিন দিনের বেশি চলেনি। 
  • ২০২৩ সালের জুনে ইংল্যান্ড তিন দিনের মধ্যে দশ উইকেটে হারায় আয়ারল্যান্ডকে। 
  •  ২০২৪ সালের জুলাইয়ে ইংল্যান্ড ইনিংস ও ১১৪ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। তিন দিনেই ম্যাচ শেষ।
  • ** পাঁচ দিনের টেস্ট ম্যাচের প্রচলন ১৯৫০ সালে। তার আগে হতো তিন কিংবা চার দিনের টেস্ট ম্যাচ, যা এই পরিসংখ্যানে রাখা হয়নি।

    Advertisement
    সম্পর্কিত সংবাদ