Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শতবর্ষে ৬৪ দেশকে নিয়ে বিশ্বকাপের ভাবনা ফিফার

প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে। সেই হিসেবে ২০৩০ সাল বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ। মেগা টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে অভিনব ভাবনা ফিফার। বিশ্বের ৬৪টি দেশকে নিয়ে কাপ আয়োজন করতে চায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

শতবর্ষে ৬৪ দেশকে নিয়ে বিশ্বকাপের ভাবনা ফিফার
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জুরিখ: প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে। সেই হিসেবে ২০৩০ সাল বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ। মেগা টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে অভিনব ভাবনা ফিফার। বিশ্বের ৬৪টি দেশকে নিয়ে কাপ আয়োজন করতে চায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। গত ৫ মার্চ ফিফার বৈঠকে এই প্রস্তাব পেশ করা হয়। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও শোনা যাচ্ছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর তা বেশ মনে ধরেছে। ফিফার এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।’ 

Advertisement

১৯৩০ বিশ্বকাপ সাড়া ফেলে দেয় উরুগুয়ে। ঘরের মাঠে আর্জেন্তিনাকে হারিয়ে কাপ জেতে তারা। এছাড়াও লাতিন আমেরিকার প্যারাগুয়ে অংশ নেয় বিশ্বকাপে। ঠিক হয়েছে, ২০৩০ বিশ্বকাপে একটি করে ম্যাচ এই তিন দেশে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বিশ্বকাপের ভেন্যু মরক্কো, স্পেন ও পর্তুগাল। পরিকল্পনার ব্লু-প্রিন্ট নিয়ে ইতিমধ্যেই ওই তিন দেশে সাজ সাজ রব। ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮টি দেশ। কিন্তু শতবর্ষে ৬৪ দলের বিশ্বকাপ হলে তা আলাদা মাত্রায় পৌঁছবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ