Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

পদ্মশ্রী হরমনপ্রীত, অনুপস্থিত রোহিত

রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর হাত থেকে সম্মানীত হলেন ভারতের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন।

পদ্মশ্রী হরমনপ্রীত, অনুপস্থিত রোহিত
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কাউর। রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর হাত থেকে সম্মানীত হলেন ভারতের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন। প্যারা অ্যাথলিট প্রভীন কুমারও একই সম্মানে ভূষিত হন। তবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রোহিত শর্মা। তিনিও পদ্মশ্রীর জন্য নির্বাচিত হয়েছেন। নিজের বেছে নেওয়া তারিখে রাষ্ট্রপতি ভবনে গিয়ে সম্মান গ্রহণ করবেন তিনি। হরমনপ্রীত আবার পদ্ম সম্মান গ্রহণের জন্য দলের সঙ্গে ইংল্যান্ডে যাননি। টি-২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়া এরমধ্যেই বিলেতে প্রস্তুতি শুরু করেছে। ক্যাপ্টেন পরে যোগ দেবেন দলের সঙ্গে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ