Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের গ্রুপ পরিচিতি, আর বাকি ৫ দিন

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তবে সম্প্রতি প্রত্যাশামাফিক পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ ফিফা র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে থাকা দল। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে হার মানে ক্রোয়েশিয়ার কাছে।

বিশ্বকাপের গ্রুপ পরিচিতি, আর বাকি ৫ দিন
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গ্রুপ সি

Advertisement

ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড রয়েছে এই গ্রুপে। ১৯৯৮ বিশ্বকাপেও একই গ্রুপে ছিল ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ড।

ব্রাজিল
 পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তবে সম্প্রতি প্রত্যাশামাফিক পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ ফিফা র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে থাকা দল। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে হার মানে ক্রোয়েশিয়ার কাছে। এবার কার্লো আনসেলোত্তির তত্ত্বাবধানে ‘হেক্সা’র লক্ষ্যে নামবে সেলেকাওরা। নেইমার, ভিনিসিয়াস, রাফিনহা সমৃদ্ধ ব্রাজিল প্রতিপক্ষের ঘুম কেড়ে নিতে পারে।

হাইতি
১৯৭৪ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেছিল ক্যারিবিয়ান দেশটি। সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। ফিফা র‌্যাংকিংয়ে ৮১ নম্বরে থাকা হাইতি এবারও এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল। গ্রুপ পর্বে লড়াকু এবং সম্মানজনক পারফরম্যান্স মেলে ধরাই লক্ষ্য তাদের। 

মরক্কো 
ফিফা র‌্যাংকিং সপ্তম। এটি তাদের সপ্তম বিশ্বকাপ অভিযান। ২০২০ কাতার বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলে চমক দিয়েছিল আফ্রিকার দেশটি। এই গ্রুপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হবে ব্রাজিল-মরক্কো। গ্রুপে দ্বিতীয় স্থানের অন্যতম দাবিদার আচরাফ হাকিমিরা।

স্কটল্যান্ড 
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেছে স্কটিশরা। তাদের ফিফা র‌্যাংকিং ৪৩। এটা তাদের নবম বিশ্বকাপ। গ্রুপ ‘সি’ থেকে তাদের পরের রাউন্ডে যাওয়া কঠিন ঠিকই। তবে ব্রাজিল ও মরক্কোকে চ্যালেঞ্জ জানাতে তৈরি স্কটল্যান্ড। ভালো ফলের ব্যাপারে আশাবাদী কোচ স্টিফেন ক্লার্ক। 

 

গ্রুপ  ডি

গ্রুপ ডি’তে রয়েছে সহ আয়োজক আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক।

আমেরিকা
সহ-আয়োজক হওয়ায় থাকবে হোম অ্যাডভান্টেজ। তাই ঘরের মাঠে চমক দিতে তৈরি ফিফা র‌্যাংকিংয়ে ১৪ নম্বরে থাকা দল। এটা তাদের ১২তম বিশ্বকাপ অভিযান। ইতিহাসে তাদের সেরা সাফল্য ১৯৩০ সালে তৃতীয় স্থান অর্জন। এবার গ্রুপ ‘ডি’ থেকে পরের রাউন্ডে যাওয়ার অন্যতম দাবিদার আমেরিকা।

তুরস্ক
২০০২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল। কিন্তু সবাইকে অবাক করে তার পরের ২৪ বছর মেগা আসরের ছাড়পত্রই পায়নি দেশটি। এবার সেই খরা কেটেছে। এবং দুরন্ত ছন্দে থাকা আর্দা গুলেররা পরের রাউন্ডে যাওয়ার প্রবল দাবিদার। 

অস্ট্রেলিয়া
ফিফা র‌্যাংকিং ২৭। এটা তাদের সপ্তম বিশ্বকাপ। অতীতে সেরা সাফল্য ২০০৬ ও ২০২২ সালে শেষ ষোলোয় খেলা। গত বিশ্বকাপেও আর্জেন্তিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। এবারও ফুটবলের বিশ্বযুদ্ধে পরের রাউন্ডে যেতে তৈরি তারা।

প্যারাগুয়ে
কনমেবল কোয়ালিফায়ারে ষষ্ঠ হয়ে কোনোরকমে যোগ্যতা অর্জন করেছে। তবে বিশ্বকাপ মঞ্চে তাদের লড়াকু মনোভাব দেখানোর ইতিহাস আছে। ফিফা র‌্যাংকিংয়ে ৪০ নম্বরে থাকা দলকে হালকাভাবে নেওয়া মুশকিল। এটা তাদের নবম বিশ্বকাপ। সেরা সাফল্য ২০১০ সালে কোয়ার্টার-ফাইনালে খেলা।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ