Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্বকাপ: মর্নিং স্কুলগুলিতে আজ উপস্থিতি শিথিল

ফুটবল বিশ্বকাপে স্পেন বনাম আর্জেন্তিনার ফাইনাল। রবিবার রাত ১২টা ৩০ মিনিট থেকে শুরু হয়েছিল খেলা।

বিশ্বকাপ: মর্নিং স্কুলগুলিতে আজ উপস্থিতি শিথিল
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফুটবল বিশ্বকাপে স্পেন বনাম আর্জেন্তিনার ফাইনাল। রবিবার রাত ১২টা ৩০ মিনিট থেকে শুরু হয়েছিল খেলা। চলেছে গভীর রাত পর্যন্ত। তাই আজ, সোমবার মর্নিং স্কুলগুলিতে উপস্থিতি শিথিল করল শিক্ষাদপ্তর। সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির জন্যই রবিবার বিকাশ ভবন থেকে এই নির্দেশিকা জারি করেছে ডিরেক্টর অব স্কুল এডুকেশন। তাতে লেখা হয়েছে, ‘স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনাল ২০ জুলাই রাত ১২:৩০ মিনিটে শুরু হবে। তাই মর্নিং স্কুলগুলি উপস্থিতি শিথিল করতে বা ছুটি ঘোষণা করতে পারে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ