শুভাশীষ ভাদুড়ী
শুভাশীষ ভাদুড়ী
লোকে বলে ব্রিটিশেই খেলেছিল ফুটবল,
ইউরোপ গলি-ঘুঁজি আর নানা দঙ্গল
খেলা শিখে মেলা কাজ ময়দানে করেছে
পাস্তা পিৎজ্জা ছেড়ে ইতালিও মরেছে
গোলক লাথাতে গিয়ে, তারপর বেবি ডল
মোশানে ফ্যাশন এনে খেলছিল ফুটবল।
আজ তার ঠাঁই নেই দরবারে বিশ্বের
কারা যেন বলে গেল চুপি চুপি নিঃস্বের
সম্বল হীন যত দুঃখের বার্তা
মেসি খেলে ফুটবল, মারাদোনা আর তার
সাঙ্গোপাঙ্গ খেলে, কাপ জেতে সহজে,
দেখতে বসলে খেলা এই কথা মগজে
রেখে দিও যে প্রকারে রাখো গুরু যত্ন,
ফুটবলে লাতিনোরা বিস্ময় রত্ন ।।