দীপাবলি মেলা
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল প্রি-স্কুলের উদ্যোগে আয়োজিত হল এক বর্ণময় দীপাবলি মেলা। পড়ুয়া, অভিভাবক ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই বিশেষ সন্ধ্যা আলোর উৎসবে রূপ নেয়। বয়ে আনে সম্প্রীতির বার্তা। শিশুদের কাছে দীপাবলির সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী উদ্দেশ্যকে তুলে ধরার জন্যই এই মেলার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। বিশেষ আকর্ষণগুলির মধ্যে ছিল— রামলীলা, রাবণ দহন, পুতুল নাচ, হনুমানজি চরিত্রটিকে নিয়ে ভজন জ্যামিং, ডান্ডিয়া। পাশাপাশি শিশুদের জন্য নানা ধরনের রাইডের ব্যবস্থা ছিল। 

Advertisement