Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খড়দহে স্কুল বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু, আটক চালক

মঙ্গলবার দুপুরে স্কুল বাসের ধাক্কায় খড়দহ থানার কাছে বি টি রোডে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।

খড়দহে স্কুল বাসের ধাক্কায়  শ্রমিকের মৃত্যু, আটক চালক
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: মঙ্গলবার দুপুরে স্কুল বাসের ধাক্কায় খড়দহ থানার কাছে বি টি রোডে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম বাবলু সাউ (৪৮)। তাঁর বাড়ি খড়দহ এফ জি রোড। তিনি খড়দহের ইলেকট্রোস্টিল কারখানায় (ইসিএল) কাজ করতেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ তৈরি হয়। বেশ কিছু সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিসের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। পুলিস স্কুল বাসের চালককে আটক করেছে।

Advertisement

দুপুরে খড়দহ থানার অদূরে টাটাগেট লাগোয়া রবীন্দ্রপল্লি বি টি রোড কাটিং পার হচ্ছিলেন বাবলুবাবু। সাইকেলে যাওয়ার সময় বারাকপুরের দিকে যাওয়া স্কুল বাস তাঁর সাইকেলে ধাক্কা মারে। তিনি রাস্তায় ছিটকে পড়েন। বাসের সামনের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা বাসের চাকার নীচ থেকে কোনওমতে তাঁকে উদ্ধার করে বি এন বসু মহকুমা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত বি টি রোডের রবীন্দ্রপল্লি মোড়ে কোনও ট্রাফিক সিগন্যাল নেই। ফলে প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক পুলিস বা সিগন্যাল থাকলে এইভাবে মর্মান্তিক মৃত্যু হতো না। বাসে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া ছিল। স্থানীয়রা দুর্ঘটনার পর স্কুল পড়ুয়াদের বাস থেকে নামিয়ে নেন। এরপর স্কুল কর্তৃপক্ষ পৃথক বাসে পড়ুয়াদের বাড়িতে পৌঁছে দেয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ